প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
খুলনা দিঘলিয়া উপজেলার চন্দনীমহলে আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া- খুলনা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলালের প্রচার মিছিল করেন দিঘলিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল বাজারে অনুষ্ঠিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মোল্যা মাহামুদুল হাসান মিঠু, দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, কৃষক দলের আহবায়ক শেখ মোঃ লিটন, সদস্য সচিব ইফতেকার সরদার। এছাড়াও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লিয়াকত, সাবেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদি হাসান সাজ্জাদ, যুগ্ম আহবায়ক সোহেল রানা, আবিদ আজাদ, আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব ইসলাম নয়ন, সরকারি এম এ মজিদ কলেজের সভাপতি মোঃ রাকিব গাজী, উপজেলা যুবদলের সদস্য মোঃ সোহাগ বিশ্বাস, সেনহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ সোহেল, সাধারণ সম্পাদক শুভ, দিঘলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ গোলাম হোসেন, মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম মেহেদী, সদস্য সচিব হেদায়েত, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির, সাধারণ সম্পাদক ইমন, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সবুজ মীর, মিঠু, কাজল মুন্সি, মধু মল্লিক, সৌরভ, হাসান, দ্বীপু, সাইম প্রমুখ।
ধানের শীষের প্রচার মিছিলটি চন্দনীমহল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের চৌরাস্তা মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পথসভা শেষে চন্দনীমহল বাজারের প্রতিটি দোকানে দোকানে আজিজুল বারী হেলালের প্রচার পত্র বিতরণ করেন জাতীয়তাবাদী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬